Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাউফলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

আবদুল্লাহ আল ইমরান: বাউফল প্রতিনিধি ,পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ ঘোষনার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে যেয়ে শেষ হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন ভাবে আনন্দ র‌্যালী বের করে।
আবদুল্লাহ আল ইমরান

Leave A Reply

Your email address will not be published.