Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কোটা সংস্কারের নামে নৈরাজ্যের প্রতিবাদে লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রমজান আলী, পাটগ্রাম: চলমান কোটা সংস্কারের নামে নৈরাজ্য সৃষ্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান পাটগ্রাম পৌর ও উপজেলা শাখা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার(১১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টা থেকে উপজেলার চৌরঙ্গী মোড় সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা এএইচএম সালাউজ্জামান ফারুক, জাকির হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এএইচএম তারেকুজ্জামান ফাইন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা সভাপতি ইকবাল হোসেন মামুন, পাটগ্রাম উপজেলা সভাপতি সাফিউল ইসলাম প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এএইচএম তারেকুজ্জামান ফাইন। সমাবেশে বক্তারা নৈরাজ্য সৃষ্টি কারীদের শাস্তি দাবী করেন।

Leave A Reply

Your email address will not be published.