Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজ বিকেলে বসছে বিএনপির যৌথসভা

আজ বিকেল ৪ টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ ও সম্পাদকমণ্ডলীর যৌথসভা ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যৌথসভায় দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যৌথসভায় ১৫ মে’র দুই সিটি নির্বাচন, দলের প্রধান খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার বিষয় এবং সামগ্রিক রাজনৈতিক ও আগামী একাদশ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.