Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় আন্তর্জাতিক নার্সেস ডে পালিত

কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শনিবার (১২ই মে) বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় নার্স এ্যাসোসিয়েশনের সভাপতি কোহিনুর বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন পটুয়াখালী ডাঃ মোজাহেদুল ইসলাম রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, মেডিকেল অফিসার ডাঃ আনিছুর রহমান, ডাঃ নিলুফা আক্তার নীলু, ডাঃ সাবিহা ফারহানা। এসময় আরো বক্তব্য রাখেন হেমন্ত কুমার, রুমা আক্তার, নীলিমা রানী, মায়া বেগম, আরতী রানী, অশ্বনী কুমার প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.