Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শ্রীদেবীকে সম্মাননা কান চলচ্চিত্র উৎসবে

শ্রীদেবীকে সম্মাননা কান চলচ্চিত্র উৎসবে
শ্রীদেবীকে সম্মাননা কান চলচ্চিত্র উৎসবে

এবারের চলতি আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে প্রয়াত বলিউড তারকা শ্রীদেবীকে বিশেষ সম্মাননা জানানো হয়। তার পরিবারের হয়ে সেই সম্মান গ্রহণ করলেন পরিচালক সুভাষ ঘাই।

শ্রীদেবীর মতো একজন বড় মাপের অভিনেত্রীর হয়ে এই সম্মান গ্রহণ করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন বলে টুইট-বার্তায় জানিয়েছেন সুভাষ ঘাই।

৭১তম কান চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় শ্রীদেবীকে। গত ফেব্রুয়ারি মাসে আচমকাই মৃত্যু হয় তার। স্বামী বনি কাপুর ও দুই মেয়ে জাহ্নবী ও খুশির কানে উপস্থিত থাকার কথা থাকলেও তারা থাকতে পারেননি। শ্রীদেবীর পরিবারের হয়ে এই সম্মান গ্রহণ করেন পরিচালক সুভাষ ঘাই। শ্রীদেবীর বিভিন্ন সিনেমার টুকরো ঝলকও সেখানে প্রদর্শিত হয়।

গোটা দুনিয়া শ্রীদেবীর অভিনয় ক্ষমতাকে এ ভাবে সম্মান জানানোয় তিনি অত্যন্ত খুশি বলে জানিয়েছেন বনি কাপুর। বর্তমানে শ্রীদেবীর ওপর একটি তথ্যচিত্র নির্মাণে ব্যস্ত আছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.