Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না – ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। আমরা আজ বঙ্গবন্ধুর সততা, বঙ্গবন্ধুর সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে।

আজ বুধবার জাতীয় শোক দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা জানান।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পৃথিবীর সব থেকে নৃশংসতম হত্যাকাণ্ড মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীতে জুলিয়াস সিজার থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার মধ্যে সব থেকে নৃশংসতম পঁচাত্তরের পনেরই আগস্টের হত্যাকাণ্ড। অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারী, অন্তঃসত্ত্বা নারীরা ছিল না, অবুঝ শিশু ছিল না। কিন্তু এখানে ছিল।

আওয়ামী লীগের এ নেতা বলেন, সরকারবিরোধী কোনও আন্দোলন সফল হবে না। যে কোনও যৌক্তিক দাবি মেনে নেয়ার সৎসাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করা হবে। আজকের এই দিনে আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যে কোনও অপশক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করব।

Leave A Reply

Your email address will not be published.