Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বুলগেরিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ১৫

বুলগেরিয়ার সোভজে শহরে বাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৭ জন ।

শনিবার সোফিয়া থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে সোভজে শহরের কাছে ইসকার জর্জে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ জানান, স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে সোফিয়া থেকে বাসে যাত্রীরা ভ্রমণে যাচ্ছিল। সোভজে শহরের কাছে ইসকার জর্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরো জানান, অবসরপ্রাপ্তদের জন্য একটি ক্লাব এর আয়োজন করে। গাড়িতে কোন বিদেশি নাগরিক ছিল না। সোমবার সরকার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

Leave A Reply

Your email address will not be published.