Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় পাকা রাস্তার কাজের উদ্বোধন


কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পরেশ বাজার থেকে নব্দীগঞ্জ হয়ে ভায়ারহাট রাস্তা পর্যন্ত ১কোটি ৬৭লাখ টাকা ব্যয়ে ২.৫০কিঃমিঃ রাস্তার নির্মান কাজ রবিবার (২৩ সেপ্টেম্বর) উদ্বোধন করা হয়েছে। রাস্তার কাজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় স্থানীয় পরেশ বাজারে সিরাজুল ইসলাম ধনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক দিলদার আলী, ওলামালীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহকারী প্রকৌশলী ফারুক হোসেন। অনান্যের মাঝে বক্তব্য রাখেন সমাজসেবক ফরহাদ হোসেন নয়ন, যুবলীগ নেতা জমসের আলী, প্রদীপ কুমার পেলে, সাবেক ছাত্রলীগ সভাপতি ফিরোজ সরকার, ইউপি সদস্য আমিরুল ইসলাম পলাশ প্রমূখ। আলোচনা শেষে বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী কাজের উদ্বোধন করেন।

Leave A Reply

Your email address will not be published.