Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় কোটি টাকার ২টি এক্স-রে মেশিন অচল


মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার প্রায় তিন লাখ লোকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ৩১ শয্যা হাসপাতালটি নামে মাত্র ৫০ শয্যায় উন্নীত করা হলেও স্বাস্থ্য কমপ্লেক্সের কোটি টাকা মূল্যের ১টি এক্স-রে মেশিন বিগত ১৭ বছর এবং অন্যটি ৩ বছর ধরে অচল হয়ে পড়ে রয়েছে। সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখাগেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। জরুরী প্রয়োজনে রোগী নিয়ে তাদের কাউনিয়া থেকে ২৫ কিঃমিঃ দুরে রংপুর জেলা সদরে গিয়ে অনেক টাকা ব্যয় করে এক্স-রে করতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, প্রথম এক্স-রে মেশিনটি স্থাপনের বছর খানেকের মাথায় নষ্ট হয়ে যায়। এরপর বেশ কয়েক বার ভালো করার চেষ্টা করা হয়েছে কিন্তু কিছুদিন চলে আবারো নষ্ট হয়ে যায়। এরপর মেশিনটি মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছে বার-বার চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। তারপর গত ৩ বছর পূর্বে আরো একটি আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয় যা অপারেটরের অভাবে এখনো চালুই করা সম্ভব হয়নি। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস জানান, শুধুমাত্র এক্স-রে মেশিন ২টি নয় দীর্ঘদিন ধরে ইসিজি মেশিন, রক্ত সংরক্ষনের রিফ্রেজেরেটর, ডিসটিল ওয়াটার তৈরী মেশিন চালু করা যায়নি। হাসপাতালের নানাবিধ সমস্যার ব্যাপারে কর্তৃপক্ষকে বার-বার জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা অনেকে আধুনিক চিকিৎসা সেবা না পেয়ে বলছেন বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোড় গোড়ায় পৌছানোর অঙ্গিকার এ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে না। অপরদিকে এলাকার সাধারন দরিদ্র জনগন দ্রুত এক্স-রে মেশিন ২টি চালু করে জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবী জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.