Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

তুরস্ক থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র

তুরস্কের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রুনসনকে মুক্তি দেওয়ার পর এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তুরস্কের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এতে করে দুই দেশের মধ্যে ভাল, হয়তো অসাধারণ সম্পর্ক গড়ে ওঠবে।

গত শুক্রবার ব্রুনসনকে মুক্তি দিয়েছে এক তুর্কি আদালত। মুক্তি পাওয়ার পর তাকে মুক্ত করার জন্য চেষ্টা চালানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ব্রুনসন। এরপরই সাংবাদিকদের এক প্রশ্নের জবাব ট্রাম্প তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, ব্রুনসনের মুক্তির বিষয়ে তুরস্কের সঙ্গে কোন চুক্তি বা সমঝোতা হয়নি। কিন্তু তার মুক্তির কয়েকদিন আগে এবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.