Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় ফিল্মি ষ্টাইলে টাকা-মালামাল ছিনতাই


কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় প্রাণঘাতী করোনাতংকে ফিল্মি ষ্টাইলে অভিনব কায়দায় দোকানের টাকা ও মালামাল ছিনতাই করছে দুবৃত্তরা। রবিবার (০৫ এপ্রিল) উপজেলার তকিপল হাটের পশ্চিমে শহীদবাগ সড়কে টাকরি মার্কেটে ও হরিশ্বর গ্রামের বটতলা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।

ছিনতাইয়ের শিকার টাকরি মার্কেটের মোবাইল লোড ব্যবসায়ী নুর হোসেন জানান, সম্প্রতি প্রশাসনের কড়া নির্দেশনার ভয়ে রাত ৮টা সোয়া ৮টার দিকে দোকান বন্ধ করার মূহুর্তে আকস্মিক ভাবে একটি সাদা রঙের প্রাইভেট কার থেকে মাস্ক পড়া অজ্ঞাত ৪ জন যুবক নেমে এলোপাথাড়ি লাঠি দিয়ে মার-ডাং শুরু করলে পুলিশ বা আর্মি ভেবে ভয়ে পালিয়ে যাই। পরে তারা চলে গেলে এসে দেখি দোকানের নগদ ৮ হাজার টাকা, রিচার্জ কার্ডসহ অন্যান্য কিছু মালামাল লুট করে নিয়ে গেছে। এতে তার দশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

অপরদিকে হরিশ্বরের বটতলা এলাকার পান-সিগারেট ব্যবসায়ী মফিদুল ইসলাম জানিয়েছেন অনুরূপৈ কথা। তিনি বলেন, রাত পনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা দোকানের নগদ ৮’শ ৩০ টাকা ও ৮ প্যাকেট ডারবি সিগারেট নিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.