Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে অসহায়, দুস্থদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে জেলা আওয়ামীলীগ

হাসান আল সাকিব, রংপুর :করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশে কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকা নিম্ন আয়ের ও দু:স্থ মানুষের মাঝে চাল, ডাল, আটা, লবন ও তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে নগরীর বেতপট্রিস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ ও সাধারন সম্পাদক এডঃ রেজাউল করিম রাজু এসব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় জেলা আওয়ামীলীগের
সহ সভাপতি জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক আমিন সরকার, প্রচার সম্পাদক লতিফা শওকত, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু তালহা বিপ্লব সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড: রেজাউল করিম রাজু বলেন,করোনা পরিস্থিতির কারণে নববর্ষ অত্যন্ত মলিন,কোথাও নেই কোন উৎযাপন, সাদামাটা এই নতুন বছরের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে অসহায় দুস্থ এবং কর্মহীন মানুষের মাঝে জেলা আ’লীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।এবং এই কার্যক্রম রংপুর জেলা আ’লীগের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.