Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় হামিদুল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের অমরখানা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত হামিদুল সদর উপজেলার বোড অফিস এলাকার আখিমদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে বোড অফিস এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পিলারের সাথে ধাক্কা খায় হামিদুল। এতে আহত হলে স্থানীয়দের সহযোগীতায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল হাসপাতালে (রমেক) প্রেরণ করলে রংপুর নেয়ার পথেই মৃত্যুবরণ করেন হামিদুল।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবি প্রধান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।।

Leave A Reply

Your email address will not be published.