Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লায় তাল গাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছির মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বরুড়ায় তাল গাছের ডাল ছাটাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মানিক মিয়া (৫০) নামে এক গাছির মৃত্যু হয়েছে।
গত কাল সকাল ১০টার দিকে বরুড়া পৌর শহরের পুরানকাদবা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ দুপুরে মৃতদেহ গাছ থেকে নামিয়ে আনে। মৃত গাছি মো. মানিক মিয়া পুরানকাদবা গ্রামের মৃত লনি মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, সকালে পুরানকাদবা গ্রামের গৃহস্থ মাখন দত্তের তাল গাছের ডাল কাটছিলেন গাছি মানিক মিয়া। হঠাৎ গাছ ঘেষে যাওয়া বিদ্যুতের তারে লেগে বিদ্যুতায়িত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুপুর পর্যন্ত তারের সঙ্গে ঝুলেছিল মৃতদেহ। পরে পুলিশ এসে দুপুরে তা নিচে নামিয়ে আনে।
এদিকে, তাল গাছে মরে ঝুলে থাকার দৃশ্য দেখতে সকাল থেকে হাজার হাজার নারী-পুরুষ গাছের নিচে ভিড় করে।

Leave A Reply

Your email address will not be published.