Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বালিয়াডাঙ্গীর জগদল সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী আটক

ঠাকুরগাঁও (রাণীশংকৈল)প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্তে গোলাম হোসেন (২৮) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ( বিএসএফ )। বুধবার ভোর ৪টায় সীমান্তের ৩৭৪/১ পিলারের ওপারে ভারতের ২শ গজ অভ্যন্তরে গুরু আনতে অবৈধ ভাবে প্র্েবশ করলে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের বিএসএফ টহল দল তাকে ধরে ফেলে। গোলাম হোসেন ওই উপজেলার সমির নগর খেড়বস্তি গ্রামের শের আলীর ছেলে।
ঠাকুরগাঁও ৩০বিজিবি পরিচালক লে. কর্ণেল তুষার বিন ইউনুস জানান, আটকের প্রতিবাদ করে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে। গোলাম হোসেনকে ফেরত চেয়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে। BSF

Leave A Reply

Your email address will not be published.