Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৬

Road Accidentরাণীশংকৈল(ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৬ জন।
নিহতরা হলেন, ওই উপজেলার ফুটানী বাজার এলাকার শামীম হোসেন ও করনাইট গ্রামের আনু মোহাম্মদ। আহতরা হলেন, রানীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম ও তার স্ত্রী, দৈনিক ইত্তেফাকের রানীশংকৈল উপজেলা সংবাদদাতা আনোয়ারুল ইসলাম, মিলেনিয়াম টেলিভিশন জেলা প্রতিনিধি মোঃ সেতাউর রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও-রানীশংকৈল সড়কের কুমোরগঞ্জ বাজারে দুটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনার সময় প্রাইভেট কার নিয়ন্ত্রনে আনতে যাত্রীরা আহত হয়।  প্রাইভেট কারের আহত যাত্রী সাংবাদিক সেতাউর রহমান জানান, মোটর সাইকেল আরোহী করনাইট গ্রামে থেকে রানীশংকৈলের উদ্দেশ্যে যাচ্ছিল। কুমোরগঞ্জ নাকম স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটর সাইকেলের সংঘর্ষ হয়। ওই সময় একটি মোটর সাইকেল প্রাইভেট কারে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলের এক মোটর সাইকেলের ওই দুজন মারা যায়। তবে অপর মোটর সাইকেলের দুজন আহত হলেও তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত হয় প্রাইভেটকারের ৪ যাত্রী। রানীশংকৈল থানার ওসি সুকুমার মোহন্ত দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.