Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিতাই রায়,কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কাউনিয়া উপজেলার পর্যায়μমে মাদক নির্মুল,বাল্যবিবাহ, স্বাস্থ্য সেবার মান, নারী নির্যাতন, চুরি, ছিনতাই, মোবাইল কোট অব্যাহত রাখা, রেলওয়ের নাশকতার সম্ভবনা নির্মুল করার বিষয় গুলি বক্তব্যে উঠে আসে। আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ টহল অব্যাহত রাখা ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু , ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি হাকিবুর রহমান, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলার সকল কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাপ্তাহিক কাউনিয়া সম্পাদক ও প্রকাশক শাহ মোবাশ্বারুল ইসলাম (রাজু) প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, প্রেস ক্লাব সেμেটারী মিজানুর রহমান(মিঠুল), সাংবাদিক সারওয়ার আলম মুকুল, নিতাই চন্দ্র রায়। উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার লক্ষ্যে কোন ধরনের অপরাধ সভাপতি পুলিশ প্রশাসনের কার্যকারী ভুমিকা রাখা সহ সকলের স্বার্থে সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.