Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সন্ত্রাস রুখতে একজোট ইইউ

tmআন্তর্জাতিক ডেস্ক:

সন্ত্রাস রুখতে মুসলিম দেশগুলোসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব দেশকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘেরিনি। ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সোমবার এ আহ্বান জানান তিনি। ইউরোপের দেশগুলোতে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার মুখে সন্ত্রাসী হামলার হুমকি নিয়ে আলোচনার জন্য ইইউ’র ২৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠক করছেন। আরব লীগের মহাসচিব নাবিল আল-আরাবিও এতে যোগ দিয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, “বিশ্বে মুসলিম দেশগুলোকেই জঙ্গিবাদের সবচেয়ে বড় শিকার হতে হয়েছে। এমনকি এখনো মুসলিম দেশগুলোতেই সন্ত্রাসী হামলার হুমকি সবচেয়ে বেশি।”  প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহতের ঘটনা ছাড়াও বেলজিয়ামে জঙ্গি হামলা পরিকল্পনা নস্যাতের পর সন্ত্রাসের হুমকির ব্যাপারে অত্যন্ত সতর্কবস্থায় রয়েছে ইউরোপ। বেলজিয়ামে সন্ত্রাস-বিরোধী অভিযানের পাশাপাশি ফ্রান্স এবং জার্মানিতেও তল্লাশি অভিযানে ২০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার হওয়ার পর ব্রাসেলসে এ বৈঠক শুরু হয়। বৈঠক শুরু হওয়ার আগে মঘেরিনি বলেছিলেন, “প্যারিসে যে জঙ্গি হামলা হয়েছে সেটাই একমাত্র সন্ত্রাসী হামলার ঘটনা নয়। বরং বিশ্বের বিভিন্ন অঞ্চল এ ধরনের হামলার হুমকির মধ্যে রয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনাগুলো মুসলিম দেশগুলো থেকে শুরু হয়েছে।”  ইরাক এবং সিরিয়ায় লড়াই করে দেশে ফিরে আসা ইউরোপীয় উগ্রপন্থিদের বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীদের। হ্যামন্ড বলেন, “ইউরোপকে সন্ত্রাসী হামলার হুমকি থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সবকিছু করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

Leave A Reply

Your email address will not be published.