Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এম আর মিলন(ব্যুরো প্রধান চট্টগ্রাম) :

‎যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা ও দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর অঙ্গসংগঠন।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় চট্টগ্রাম প্রেসক্লাব থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে চেরাগি পাহাড় মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাব সমাবেশ মিলিত হয়।

‎এসময় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের উপর বিদেশের মাঠিতে বার বার হামলা হচ্ছে যা অন্তবর্তকালীন সরকারের ব্যার্থতা, আমরা দেখেছি, ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে যেসব মামলা হয়েছে, সেগুলোয় জামিন দিয়ে দেওয়া হচ্ছে। জামিনে এসে আসামিরা অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের হুমকি দিচ্ছে। দেশে ছোট ও বড় পর্যায়ে ঘটতে ঘটতে এখন দেশের বাইরেও একই ঘটনা ঘটছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর দায়িত্ব সরকারের। সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে, তাদের অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে”

‎এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইং এর নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.