Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার ঈদে সবাই একসঙ্গে

zahid.s.family_abz_18.jpg_320_320_0_9223372036854775000_0_1_0
বিনোদন ডেস্ক:
জাহিদ হাসান: ঈদের সব আনন্দ কাটাতে নিজ বাড়ি সিরাজগঞ্জেই থাকব। সেখানেই কোরবানি দেব। সেখানে সব মানুষদের সঙ্গে ঈদে কথা বলতে আড্ডা দিতে এবং মায়ের হাতের রান্না খেতে বেশ ভালোলাগে। প্রতিবছর এ দিনটির অপেক্ষায় থাকি।
আরিফিন শুভ: এবারের ঈদে আমার ‘কিস্তিমাত’ ছবিটি মুক্তি পাচ্ছে। ঈদের ছবি মানেই বিশেষ কিছু। তবে এবারের ঈদের এই সময়টা আমি পরিবারসহ ভারতে যাব। সেখানে কিছুদিন নিজেকে সময় দিতে চাই। একটানা কাজ করতে করতে আমি ক্লান্ত। নিজের জন্য এ সময়টা বের করেছি এবার। এটা আর মিস করতে চাই না।
বাঁধন: এবারের ঈদ ঢাকায় করা হবে। তবে ঈদের পরেরদিন কক্সবাজার যাবার পরিকল্পনা রয়েছে। কারণ শুটিংয়ের কারণে পরিবারকে ঠিকমতো সময় দিতে পারি না। তাই এই কয়েকটা দিন আলাদা করে কাটাতে চাই। আর ছোটবেলার ঈদের মতো তো এখনকার ঈদে তেমন মজা হয়না। ঈদের পরের দিনই দেশের বাইরে না যেতে পারলেও ঢাকার বাইরে যেতে চাই। আর এবার বাচ্চার জন্য কেনাকাটা করেছি। এখন নিজের জন্য না হলেও মেয়ে মিশেলের জন্য কেনাকাটা করা হয়।
শাকিব খান: এবারের কোরবানি ঈদে আমার অভিনীত তিনটি ছবি মুক্তি পাচ্ছে। এগুলো হলো ‘হিটম্যান’, ‘সেরা নায়ক’ ও ‘কঠিন প্রতিশোধ’। তাই এবারের ঈদটি আমার জন্য বেশি ¯েপশাল। তবে এবারের ঈদে দেশে দেশে থাকা হচ্ছে না আমার। ৫ অক্টোবর কাতারের রাজধানী দোহাতে একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ছাড়তে হবে আমাকে।সেখানে আমার সঙ্গে অপু বিশ্বাসও যাচ্ছেন।
জাকিয়া বারী মম: ছোটবেলার ঈদ মানে নানাবাড়ি যাওয়া। কাজিনদের সঙ্গে ড্রেস নিয়ে মিষ্টি ঝগড়া। এবারের ঈদের পরই নেপাল যাচ্ছি। এজাজ মুন্না ও ছেলে আরিজসহ যাবো। অনেকদিন পর একটু মনের মত ঘুরতে চাই। সাতদিনের মতো ঘুরেফেরা করব। নেপাল আমার খুব পছন্দের জায়গা। যতবার যাই ততই ভালোলাগে।
জেমস: এবারের কোরবানির ঈদটা দেশে ঈদ উদযাপন করা হচ্ছে না জেমসের। গানে গানে দর্শক মাতাতে এবার কাতার যাচ্ছেন তিনি। সঙ্গে থাকছে তার ব্যান্ড নগরবাউল। এবারের ঈদ উপলক্ষে কাতারে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় এই রকতারকা। জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, কাতারের রাজধানী দোহা স্টেডিয়ামে ৫ অক্টোবর জমকালো অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। ৩ অক্টোবর রাতে তারা কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন। নগরবাউলের অন্য সদস্যরা হলেন- জিমি (ড্রামস), খায়েম আহমেদ (কিবোর্ড), তালুকদার সাব্বির (বেজ), সুলতান রায়হান খান (গিটার)। তারা ঢাকায় এসে পৌঁছাবেন ৬ অক্টোবর মধ্যরাতে।

Leave A Reply

Your email address will not be published.