Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুন্নির আইটেম নম্বর ফ্যাশন

বিনোদন ডেস্ক:
বলিউডের তিনিই মুন্নিকে বদনাম করেছিলেন। তা নিয়ে অবশ্য মামলা, মোকদ্দমা কম হয়নি। আর এত সব কাণ্ডের পরে আজও দর্শক মুখে মুখে ‘মুন্নি বদনাম হুয়ি’। তবে মুন্নি বদনাম হয়েও পেয়েছিল জনপ্রিয়তা। কিন্তু ‘মুন্নির থেকেও বেশি জনপ্রিয়তা পেতে চলেছে ডলি’-এমটাই জানালেন বলিউডের আইটেম গার্ল মালাইকা। সম্প্রতি স্বামী আরবাজ খানের সঙ্গে যৌথভাবে ‘ডলি কি ডোলি’ ছবিটি প্রযোজনা করেছেন মালাইকা। এই ছবিতে ‘ফ্যাশন খতম, ‘খতম মুঝ প্যার’ শিরোনামে আইটেম নম্বর সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে তাকে। আর এই গানটি নাকি ‘দাবাং’ ছবিতে তার আইটেম নম্বর ‘মুন্নি বদনাম হুয়ি’ জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে, এমনটাই দাবি করেছেন এই আইটেম গার্ল। তিনি আরও জানিয়েছেন, ‘আইটেম নম্বর আমার ফ্যাশন। এই সমস্ত গানে আমি পার্ফম করি নিজের খুশির জন্য। তাই লোকে যাই বলুক না কেন, আমি আইটেম নম্বরে নাচবো। আর তার জন্য আমি কাউকে সাফাই দিতে রাজি নই’।

Leave A Reply

Your email address will not be published.