Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অস্ট্রেলিয়া সফর সূচি ঘোষণা করেছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক:
২০১৫-১৬ প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের মাঝামাঝিতে অস্ট্রেলিয়া সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লীগ ক্লাবের পক্ষ থেকে এই সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। দুই বছর আগে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে এসেছিল লিভারপুল। এবারের সফরে আগামী ১৭ জুলাই কুইন্সল্যান্ডের সানকর্প স্টেডিয়ামে ব্রিসবেন রোর এবং তিনদিন পরে এডিলেড ওভালে এডিলেড ইউনাইটেডের মুখোমুখি হবে। এ সম্পর্কে লিভারপুলের প্রধান নির্বাহী ইয়ান আয়ারে এক বিবৃতিতে বলেছেন, ‘দুই বছর আগে আমরা প্রথমবারের মত অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম। সেখানে আমাদের অস্ট্রেলিয়ান সমর্থকদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি তা ছিল অসাধারণ।’ এ সময় ইয়ান আয়ারে আরও বলেন, ‘পুরো অস্ট্রেলিয়া জুড়ে লিভারপুলের ৬ লক্ষেরও বেশী সমর্থক রয়েছে। এখানে পুনরায় আসার সুযোগ পেয়ে আমরা যতটুকু সম্ভব তাদের সকলের সাথে মিলিত হতে চাই। আসন্ন মৌসুমের আগে প্রাক মৌসুম সময়টা ক্লাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়।

Leave A Reply

Your email address will not be published.