Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক:
ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে চতুর্থ রাউন্ডে লুইস ভ্যান গালের দল নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৩-০ গোলে হারিয়েছে ক্যামব্রিজ ইউনাইটেডকে। এ জয়ের ফলে এফ এ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করল ম্যান ইউ। পঞ্চম রাউন্ডে তাদের প্রতিপক্ষ প্রেটসন নর্থ এন্ড। ১৬ ফেব্র“য়ারি অ্যাওয়ে গেমে প্রেটসন নর্থ এন্ডের মুখোমুখি হবে রুনি-পার্সিরা। চতুর্থ রাউন্ডে অ্যাওয়ে গেমে ক্যামব্রিজ ইউনাইটেডের বিপক্ষে গোল শূন্য ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই মঙ্গলবার খানিকটা চাপে থেকেই হোম গেমে মাঠে নামে এফ এ কাপের প্রাক্তন চ্যাম্পিয়নরা। তবে বেশিক্ষণ সেই চাপ সামলাতে হয়নি ম্যানইউকে। প্রথমার্ধের ২৫ মিনিটে মাতার গোলে লিড নেয় স্বাগতিকেরা। বাম পাশ থেকে ডি মারিয়ার ক্রস থেকে ডি বক্সের ভিতরে বল পান ফেলানি। হেড দিয়ে বল দিয়ে দেন মাতাকে। গোলরক্ষকের খুব কাছে বল পেয়ে হাল্কা পা লাগিয়ে ক্যামব্রিজ ইউনাইটেডের জালে পাঠাতে ভুল করেননি মাতা। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস রোজো। ডি মারিয়ার কর্ণার থেকে বল পান পার্সি। ডি বক্সের ভিতর থেকে শট নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে বল প্রতিহত হয়। বল পেয়ে ফেলানিও শট নেন। আবারো প্রতিহত হলে বল পান পার্সি। বাম পাশ থেকে রোজোর উদ্দেশ্যে ফ্লিক করে বল উড়িয়ে দেন। শূন্যে লাফিয়ে হেড দিয়ে বল জালে পাঠাতে সময় নেননি রোজো। ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ১১ বার এফ এ কাপের শিরোপা জেতা ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে ক্যামব্রিজের জালে তৃতীয় গোলটি করেন অ্যানথনি উইলসন। ৭১ মিনিটে ডি মারিয়ার পরিবর্তে মাঠে নামেন হেরেরা। দুই মিনিটের ব্যবধানে সতীর্থকে দিয়ে গোল করান এই উইঙ্গার। হেরেরার বাড়ানো বলে শট নিয়ে লক্ষ্যভেদ করেন উইলসন।

Leave A Reply

Your email address will not be published.