Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর গঙ্গাচড়ায় ২ শিবির কর্মীসহ ১১ গ্রেফতার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : গঙ্গাচড়া থানা পুলিশ বুধবার রাতে ২ শিবির কর্মীসহ ১১ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৭ জন জুয়াড়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া downloadহয়েছে। থানা সূত্র জানায়, চলমান ২০ দলীয় জোটের নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে ২ শিবির কর্মীকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন উপজেলার মনিরাম গ্রামের রাইসুল ইসলাম হাদী (১৮) ও আব্দুস সাফি (১৯)। একই রাতে উপজেলার বেতগাড়ী হাটের একটি গোড়াউন ঘরে জুয়া খেলার সময় হাতেনাতে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করে থানা পুলিশ। জুয়ারীরা হলÑবেতগাড়ী বানিয়াপাড়া গ্রামের জয়নাল আবেদীনের পুত্র আক্তারুজ্জামান মানিক (৪২), একই গ্রামের লেবু (৪৫), মোতাহার (৪০), তালা মিয়া (৩৫), হরিমল চন্দ্র (৪০), দিনেশ চন্দ্র (৫০) এবং বেতগাড়ী গ্রামের আব্দুর রশিদ (৫৫)।  এছাড়াও একই রাতে নারী শিশু নির্যাতন দমন মামলার আসামী পশ্চিম চিলাখাল গ্রামের মতিয়ার রহমান (৩২) এবং গভীর রাতে মহিপুর খেয়াঘাট থেকে গ্রেফতার হয়েছে আমিনুর রহমান (৫৪)। তার বাড়ী লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার হর বানিনগর গ্রামে। থানার অফিসার ইনচার্জ এম এ মান্নান জানান, জুয়াড়ীদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে প্রত্যেক জুয়াড়ীকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.