Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রিয়ালের দারুণ জয় কিন্তু পা ভাঙল রদ্রিগেসের

s-5bস্পোর্টস ডেস্ক:
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থান পোক্ত করেছে রিয়াল মাদ্রিদ। তবে তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেসকে বেশ কয়েক সপ্তাহের জন্য হারাতে হচ্ছে ইউরোপের সবচেয়ে সফল এই ক্লাবটির। দলকে এগিয়ে নেয়ার পর হাড় ভেঙে মাঠ ছাড়তে হয়েছে কলম্বিয়ার এই তারকার।
বুধবার রাতে হামেসের দারুণ হেডে লিগে টানা চতুর্থ জয়ের পথে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগেসের বদলে খেলতে নামা জেসে রদ্রিগেস। ম্যাচের ৮০তম মিনিটে একটি গোল শোধ করে সেভিয়া। চ্যাম্পিয়ন্স লিগে আগামী ১০ ও ১৮ মার্চ শালকের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হামেসের খেলতে না পারার সম্ভাবনাই বেশি। আর নগর প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লিগের আগামী ম্যাচে তার খেলতে না পারাটা নিশ্চিত। সেভিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ডিফেন্ডার সের্হিও রামোসও আগামী ম্যাচে খেলতে পারবেন না। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আতলেতিকোর মাঠে ফিরবেন রিয়ালের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। রোনালদো-বিহীন রিয়াল প্রথম ভাল আক্রমণ থেকেই গোল পেয়ে যায়। ম্যাচের দ্বাদশ মিনিটে মার্সেলোর ক্রসে দারুণ হেডে বল জালে জড়ান। এর কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় হামেসকে। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে বলা হয়, হামেসের পায়ের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেছে। খুব দ্রুতই সেখানে অস্ত্রোপচার করা হবে। হামেসের বদলি হিসেবে নেমেই ৩৬তম মিনিটে গোল করেন জেসে।
মাঝ মাঠ থেকে বল নিয়ে এগিয়ে ইসকো পাস দিয়েছিলেন জেসেকে। ম্যাচের ৮০তম মিনিটে আসপাসের গোলে সেভিয়া ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি। গত সেপ্টেম্বরে আতলেতিকোর কাছে হারার পর ঘরের মাঠে লিগে একটি পয়েন্টও হারায়নি রিয়াল। এই জয়ে ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট পাওয়া রিয়াল বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে। তৃতীয় স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ৪৭।

Leave A Reply

Your email address will not be published.