Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অবরোধ আর হরতালের প্রতিবাদে হালিশহর বণিক সমিতির মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি, চট্টগ্রাম:
দেশে বিরাজমান ২০ দলীয় জোটের ডাকা অবরোধ আর হরতালে চট্টগ্রামে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতির হাত থেকে রক্ষা করে স্বচ্ছলতার পূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার প্রচেষ্টায় হালিশহর বণিক সমিতির উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত কাল ৭ ফেব্র“য়ারি পোর্ট কানেকন্টিং রোডে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। সকাল ১১টা ৩০মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধনে অংশগ্রহণ করে হালিশহরের সকল দোকান মালিক ও কর্মচারীবৃন্দ। মানববন্ধনে অংশ নেন হালিশহর বণিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি শাকিল আহ্সান মামুন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এনামুল হক, কোষাধ্যক্ষ হাজী গোলাম ছরওয়ারসহ ব্যবসায়ীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.