Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে বিএনপি-জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহে নাশকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল শৈলকুপা উপজেলা জামায়াতের সাবেক আমির লিয়াকত আলী, সদর উপজেলা এলাকা থেকে পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আবু সাইদসহ ২ বিএনপি ও ২ ছাত্রশিবির কর্মী, কালীগঞ্জ থেকে ৪ বিএনপি কর্মী, হরিনাকুন্ডু উপজেলা থেকে ২ জামায়াতের কর্মী। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন।

Leave A Reply

Your email address will not be published.