Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিশ্বকাপে বাংলাদেশের আইকন সমর্থক শোয়েব আলী!

s-1স্পোর্টস ডেস্ক:
যারা বাংলাদেশের খেলা টেলিভিশনে বা মাঠে গিয়ে সরাসরি দেখেন, তারা জানেন, মাঠে খেলোয়াড়ের বদল হতে পারে; দর্শক সারিতে একজনের কোনো পরিবর্তন নেই। তাকে ছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ এখন কল্পনাই করা যায় না। পাকিস্তান বা ভারতের যেমন ‘আইকন’ সমর্থক আছেন’ জলিল চাচা বা সুধীর; বাংলাদেশের আইকন সমর্থক এখন শোয়েব আলী। হ্যাঁ, আমাদের ‘টাইগার’ শোয়েব আলী। বাংলাদেশের প্রতিটা খেলার সময়, অনুশীলনের সময় বাঘের মতো সারা শরীর অলঙ্কৃত করে অবিরাম চিৎকার করে চলা শোয়েব আলী বুখারী। বাংলাদেশের ম্যাচ মানেই তার উপস্থিতি অনিবার্য। তবে, সব সময়কার ঘটনারই ব্যতিক্রম হতে চলেছিল এবারের বিশ্বকাপে। তবে, একটু দেরীতে হলেও বিশ্বকাপে যাচ্ছেন ক্রিকেট অন্তপ্রাণ এই সমর্থক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তার অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসে। বিশ্বকাপে বাংলাদেশের প্রতিটি ম্যাচের টিকিট দিয়েছে রেডিও ভূমি।

Leave A Reply

Your email address will not be published.