Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় ৬ বছরের শিশুর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় মায়ের উপর অভিমান করে সাঈদ আহমেদ (৬) নামে ১ম শ্রেণি পড়–য়া এক শিশু আত্মহত্যা করেছে।
সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ১৪নং ফুলহরি ইউনিয়নের কাজিপাড়া গ্রামের একটি বাগানের গাছ থেকে শিশুটির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে এলাকাবাসী। নিহত সাঈদ আবাইপুর গ্রামের শাহীন মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে সাঈদ মাছ দিয়ে ভাত খাবে বলে মায়ের কাছে বায়না ধরে। কিন্তু দুপুরের খাবারে মাছ না থাকায় শিশুটি মায়ের উপর রাগ করে বাড়ি থেকে চলে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম এ হাশেম খান জানান, উপজেলার কাজিপাড়া গ্রামের একটি বাগানের গাছ থেকে সাঈদ নামে একটি শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.