Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৫৪০ বোতল ফেন্সিডিলসহ পিকআপ আটক

SAMSUNG CAMERA PICTURESরাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:  ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭ টায় খুনিয়াদিঘি থেকে ৫৪০ বোতলসহ একটি পিকআপ আটক করেছে। থানা সুত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের পিকআপ খুনিয়াদিঘি এলাকায় পৌছামাত্র ঢাকা মেট্রো ন ১৬-০৯৬৩ নম্বর পিকআপটি ফেলে ড্রাইভারসহ মাদক চক্রের লোকজন পালিয়ে যায়। অনেক খোজাখুজি করে পুলিশ পিকআপে মাদকের কোন আলমত না পেয়ে ফিরে আসলেও পিকআপের লোকজন ভয়ে গা ঢাকা দিয়ে থাকে। পুনরায় গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টায় থানা ওসি সুকুমার মোহন্ত’র নেতৃত্বে এসআই ফজলু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫৪০ বোতল ফেন্সিডিলসহ পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.