Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হায়েনা

হায়েনা, তোদের চেনাটা ভীষণ ভার
দেঁতো মুখে মিঠে হাসি মেখে তালে থাকা
মানবতা নিয়ে খুলেছি বুকের দ্বার-
তোর কাজ সেথা রক্তের ঘ্রাণ শোঁকা!
মুক্তি নিয়েই দাঁড়িয়েছিলাম পাশে,
তোদের সুপ্ত হৃদয় জাগাব বলে;
পিশাচেরা সব ঘৃণিত উলল্লাসে
নগ্ন করলি নিজের মুখোশ খুলে?
তোরা ভেবেছিস তোরাই দেশের রাজা?
ক্রুর মনে বুঝি অমরত্বের সাধ?
সময় কেবল শানাচ্ছে তোর সাজা,
ক্রন্দন হবে আজকের আহ্লাদ।

অন্ধ, দেখ রে চারপাশে মেলে চোখ
তোর মতো আরো অতীত হয়েছে যারা
ইতিহাসে তারা বিদ্ধ ঘৃণার শূলে
তোর পথ দেখ তার দিকে, পথহারা।
ঘৃণার পৃথিবী সাজালি নিজের হাতে
‘হুজুগে দানব’ কলঙ্ক নিয়ে শিরে
আমাদের ক্ষমা পেয়েছিলি সুপ্রভাতে
রাতের বেলা কি সে ক্ষমা আসবে ফিরে?
আগুনে পোড়ালি যারা এসেছিল কাছে
তোদের ক্ষরাধ আগুন নেভাবে বলে
গলা কেটেছিস পিশাচের উলল্লাসে
কত আর যাবি, সীমানা পেরিয়ে গেলে?

মানবতা- তোর ধ্বংসের দাবি রাখে
তাকদির করে স্বাক্ষর তার পাশে,
ঘৃণিত মৃত্যু তোকে দিনরাত ডাকে
অভিশপ্তের ভাগাড়েই ঠাঁই শেষে।
উন্মত্ততা, অন্ধ রোষের বিষে
রক্তে মেশালি যে পচা আবর্জনা
সহ্য করতে পারবি তো শেষমেশে?
তোর হাতিয়ারে তুই হবি নিশানা।
সময়ের কাঁটা গুণে গুণে পথ চল
তোর পচা ঘায়ে শোঁক ধ্বংসের ঘ্রাণ
কীভাবে থামাবি- প্রতিশোধ প্রোজ্জ্বল,
হানবে তোদের মৃত্যুর ফরমান।

Leave A Reply

Your email address will not be published.