Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ১০

2753b3b4827b7e5bd9afcd04f0f11db7_XLআন্তর্জাতিক ডেস্ক:

ভারতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রায় ৭০ জন আহত হন। শুক্রবার স্থানীয় সময় সকাল আটটার দিকে বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, বেঙ্গালুরু-আরনাকুলাম আন্তনগর ট্রেনটি কর্ণাটক-তামিলনাড়– সীমানার কাছাকাছি আনেকালের বেলাগোন্ডাপল্লি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় রেলওয়ে সূত্র জানায়, দুটি শীতাতপনিয়ন্ত্রিত বগি, দুটি সাধারণ বগি ও ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। আনেকাল পুলিশ জানায়, বগির নিচ থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আরো অনেকে আটকে আছেন সেখানে। ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেন, “আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে আছে। উদ্ধারকারী ট্রেনও ঘটনাস্থলে পৌঁছে গেছে।”

Leave A Reply

Your email address will not be published.