Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আবারও ‘না’

06-karina kapoorবিনোদন ডেস্ক:
ফের ‘না’ করলেন কারিনা কাপুর । একটা ছবিতে কাজের ‘অফার’ তিনি আগেই পেয়েছিলেন। তখন ‘না’ করছিলেন। কী আশ্চর্য! মাস ঘুরতে না ঘুরতেই আবার সেই একই কাজের প্রস্তাব তার কাছে। আর ফলাফল সেই একই! কিন্তু কী সেই ছবি, কেনই বা দু’বার করে সেই ছবিতে কাজের প্রস্তাব আসছে কারিনা কাপুরের কাছে। হ্যাঁ, বিষয়টি একটু জটিল বটে। পরিচালক অ্যান্টনি ডি’সুজা ঠিক করেছিলেন ক্রিকেটার -সাংসদ মুহম্মদ আজহারউদ্দিনের ওপর একটি ছবি বানাবেন। আজাহারউদ্দিনের ভূমিকায় অভিনয় করবেন ইমরান হাশমি। আর তার বিপরীতে। হ্যাঁ, এটা নিয়েই যাবতীয় গন্ডগোল। ডি’সুজা চাইছিলেন ইমরান হাশমির বিপরীতে অভিনয় করুন কারিনা কাপুর । অর্থাৎ সঙ্গীতা বিজলানির ভূমিকায়। কিন্তু এই ছবিতে কাজ করার ব্যাপারে ‘না’ বলে দেন কারিনা। তিনি তার ম্যানেজার মারফত তার সিদ্ধান্ত জানিয়ে দেন। এরপর পরিচালক এবং প্রযোজকরা জ্যাকলিন ফার্নান্ডেজের দ্বারস্থ হন। কিন্তু জ্যাকলিন এখন ভীষণ ব্যস্ত। তার ডেট-ডায়েরিতে পরপর দু’টো ছবির কাজ রয়েছে। প্রথমটি হলো রীতেশ দেশমুখের সঙ্গে ‘বাঙ্গিস্তান’। আর দ্বিতীয়টি হলো ‘ব্রাদারস’। যাতে জ্যাকলিনের সঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা। জ্যাকলিনের ম্যানেজার জানিয়েছেন, অনেকগুলো প্রোজেক্ট নিয়ে তার সঙ্গে কথা চলছে। আর তাই পরিচালক আবার ঘুরে আসেন কারিনা কাপুরের কাছে। কিন্তু দ্বিতীয়বারও বিফল হতে হয় তাকে।

Leave A Reply

Your email address will not be published.