অপূর্ব জেনির নাটক সম্পাদনা করবেন !
বিনোদন ডেস্ক:
অপূর্ব একটি মিডিয়া হাউসে ভিডিও সম্পাদনার কাজ নিয়েছেন। একদিন জেনির নাটক সম্পাদনা করতে গিয়ে ভালো লেগে যায় তার। ওই নাটকের সহকারী পরিচালকের কাছ থেকে জেনির মোবাইল নম্বর নিয়ে প্রযোজক সেজে ফোন করেন অপূর্ব। এরপর একসময় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অপূর্ব যে ভিডিও সম্পাদকের কাজ করেন না জানা হয় না জেনির। এটি ‘এডিটর’ নাটকের কাহিনী সংক্ষেপ। লিখেছেন মানস পাল, পরিচালনায় এমদাদুল হক খান। উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। এতে ভিডিও এডিটর শাকিল চরিত্রে অপূর্ব আর নবাগতা রিমির ভূমিকায় অভিনয় করেছেন জেনি। এ ছাড়াও আছেন মৌরী সেলিম, মারুফ মান্নাফ শুভ, জাহাঙ্গীর, আশরাফুল আশীষ, এসআই শহীদ, দৃষ্টি ফারিয়া, সানাম জারিন, নাজির খান প্রমুখ। নাটকটি নিয়ে নির্মাতা এমদাদ জানান, ভিডিও এডিটর আর উঠতি নায়িকার গল্প নিয়ে খুব একটা কাজ হয়নি। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘এডিটর’।