Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রামের হাটহাজারীতে জঙ্গি সন্দেহে আটক ২৩

atok আটকচট্টগ্রাম:  হাটহাজারী উপজেলার আলীপুর এলাকার একটি মাদ্রাসা ও একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক বরেছে র‌্যাব-৭। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, দুপুর আড়াইটায় হাটহাজারী পৌরসভার আলীপুর পুরাতন থানা এলাকার এ কে শাহেনা নামে একটি ভবন ঘেরাও করে র‌্যাব।বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে ভবনটিতে থাকা আবু বক্কর(র.) মাদ্রাসা থেকে ২০ জনকে আটক করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট এলাকার আদর্শ ইসলামিক একাডেমিতে অভিযান চালানো হয়। সেখান থেকে  অধ্যক্ষসহ তিনজনকে আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.