Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রোববার থেকে আবারও হরতাল ডেকেছে ২০ দলীয় জোট

images (2)বাংলাদেশেরপত্র অনলাইন:  আগামী  রোববার সকাল ৬টা থেকে  বুধবার সকাল ৬টা পর্যন্ত আবারও সারাদেশে হরতালের ডাক দিয়েছে  ২০ দলীয় জোট। একইসঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি সোমবার সারাদেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শুক্রবার  সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচির ঘোষণা দেন।

আগাম নির্বাচনের দাবিতে গত জানুয়ারি মাস থেকে টানা অবরোধ চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। অবরোধ শুরুর প্রথম থেকেই বিভিন্ন জেলায় পৃথকভাবে হরতালও পালন করেছে এই জোট। তবে জানুয়ারির শেষ থেকে চলছে অবরোধের সঙ্গেই টানা হরতাল। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া এ মাসের প্রতিদিনই হরতাল করেছে বিএনপি জোট।

Leave A Reply

Your email address will not be published.