Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লা চৌদ্দগ্রামে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৭, আহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামের বিজয়পুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই  ৭ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহত সকলেই অটোরিকশাটির যাত্রী। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নোয়াবাজার-জগমোহনপুরের মাঝামাঝি বিজয়পুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ সাত যাত্রী নিহত হয়। নোয়াবাজার মহাসড়ক পুলিশ ফাড়ির ইনচার্জ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, নিহতদের পরিচয়  তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.