Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৈয়দপুরে হরতাল অবরোধের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

SoyodPur Photoসৈয়দপুর প্রতিনিধি, নীলফামারী:
২০ দলীয় জোটের আন্দোলনের নামে হরতাল-অবরোধের নাম করে মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে স্কুল-কলেজপড়–য়া ছাত্রদের আয়োজনে নীলফামারী সৈয়দপুরে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গত কাল বুধবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে প্রেসক্লাব এলাকায় বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখা সদস্য ইবনে নিজাম (রূপম) এর সভাপতিত্বে বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র লিয়ন, কামারপুকুর কলেজের ছাত্র মঈন খান, লায়ন্স স্কুল এন্ড কলেজের ছাত্র নইম ইসলাম, সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব সোহাগ সরকার, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়সাল দিদার দিপু, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রোবায়েত মিন্টু প্রমুখ।
মইন খান বলেন, খালেদা জিয়া তার নাতনীকে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য মালয়শিয়া পাঠিয়ে দেন। কিন্তু আমাদের ভবিষ্যৎ নষ্ট করছেন কেন? এসময় বক্তারা পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান।

Leave A Reply

Your email address will not be published.