Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রয়োজনে আবার ওজন বাড়াবে ভুমি পেদনেকার

Dum-Laga-Ke-Haisha-Bhumi-Pednekar-2015-Imagesবিনোদন ডেস্ক:
নতুন হিন্দি সিনেমা ‘দাম লাগা কে হাইশা’ মুক্তি পাওয়ার পরই সাড়া ফেলেছে – আর তার মূল কারণ হচ্ছে নায়িকা হিসেবে এমন একজনকে দেখানো যিনি আর দশ জন সাধারণ মানুষের মতোই – তিনি ভুমি পেদনেকার। মোটা এই নায়িকা মন জয় করেছেন দর্শক, সমালোচক দুই মহলেরই। সিনেমা মুক্তি পাওয়ার আগে তার টিকির নাগাল পাওয়া যায়নি। মুক্তির পর দেখা গেল বাড়তি মেদ অনেকটাই ঝরিয়ে ফেলেছেন তিনি। তবে বললেন, প্রয়োজনে আবার ওজন বাড়াতে কোনো আপত্তি নেই তার। আরও জানালেন, ‘দাম লাগাকে হাইশা’র জন্য খুশি মনেই ওজন বাড়িয়েছিলেন তিনি। “আমি সবসময়ই মোটা ছিলাম, তবে আমার এতে কখনও কোনো সমস্যা হয়নি। আমার যে ধরনের পোশাক পড়তে ইচ্ছে হয়েছে আমি পড়েছি, যা করতে ইচ্ছে হয়েছে করেছি। তাই যখন নির্মাতারা আমাকে বললেন ওজন আরও বাড়াতে হবে, আমি সত্যিই খুশি হয়েছিলাম।” স্থূলকায় নায়িকাদের প্রতি বলিউডের ইতিবাচক মনোভাব দেখে আনন্দিত ভুমি। বললেন, “আমার সমকালীন নায়িকাদের মধ্যে যারা খানিকটা মোটা কিন্তু অভিনেত্রী হিসেবে সফল, তাদের দেখে আমি অনুপ্রাণিত বোধ করি। সিনেমার ধারা অনেকটাই বদলাচ্ছে, যা খুবই আনন্দের বিষয়।” ইয়াশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টরের সহকারী হিসেবে গেল ছয় বছর ধরে কাজ করছিলেন ভুমি। অনেকটা মজা করতে গিয়েই পেয়ে যান বলিউডের টিকিট। গত বছরের ফেব্র“য়ারিতে ‘দাম লাগাকে হাইশা’র জন্য ভুমির প্রশিক্ষণ শুরু হয়। ‘দাম লাগাকে হাইশা’ সিনেমায় ভুমির বিপরীতে অভিনয় করেছেন আয়ুশ্মান খুরানা। এটি পরিচালনা করেছেন ‘ভেজা ফ্রাই’ খ্যাত নির্মাতা শারাত কাতারিয়া। ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে তিনটি চলচ্চিত্রে অভিনয়ের চুক্তি সই করেছেন ভুমি। তিনি জানান, গ্ল্যামারাস চরিত্রের চাইতে অভিনয় নির্ভর চরিত্রেই কাজ করতে আগ্রহী তিনি।

Leave A Reply

Your email address will not be published.