Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার

images (1)চট্রগ্রাম:  চট্টগ্রাম রেলস্টেশন থেকে যাত্রার ঠিক আগ মুহূর্তে ঢাকাগামী মেইল ট্রেনে অভিযান চালিয়ে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী মেইল ট্রেনের যাত্রা সাময়িক স্থগিত করে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়। ট্রেনটির তিন নম্বর বগিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতরে পাওয়া যায় ৫টি পেট্রোল বোমা। অভিযান শেষে রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিজিবি  জানিয়েছে, চলন্ত ট্রেনে নাশকতা সৃষ্টির জন্যই এসব পেট্রোল বোমা নেয়া হয়েছিলো।

Leave A Reply

Your email address will not be published.