Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে

ড়হ-ে-56

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আজ সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার কাচারী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে কাচারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, ভোরে কাচারী বাজারে বিল্লালের চালের দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে।এতে পাঁচটি চালের দোকান, তিনটি কনফেকশনারি, সাতটি কাঁচামালের দোকান পুড়ে যায়।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত— চাল ব্যবসায়ী বিল্লাল আমাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. এস. হোসেন আকাশকে জানান, আগুনে আমার দোকানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.