Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

chintaiস্টাফ রিপোর্টার:

রাজধানীর লালবাগে হাসান বিল্লাহ তাসরিফ (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে তার সাথে থাকা ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত কাল সকাল সাড়ে ১০টায় লালবাগের কাজী রিয়াজ উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাসরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) পরিতোষ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লালবাগের রিয়াজ উদ্দিন রোডে আবুল খায়ের গ্র“পের শাহ সিমেন্টের আরাফাত ট্রেডিং নামে পরিবেশক রয়েছে। তাসরিফ আরাফাত ট্রেডিংয়ে একাউন্ট অফিসার হিসেবে কাজ করতেন। সকালে বাসা থেকে টাকার ব্যাগ নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় কয়েক ছিনতাইকারী তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.