Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মহেশপুরে পরীক্ষার্থীদের ইভটিজিং করায় এক যুবকের জেল

মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের সামনে ইভটিজিং করার সময় আকাশ রহমান (১৮) নামের এক যুবককে আটক করে পুলিশ।
পরে পরীক্ষার্থীদের ইভটিজিং করার দায়ে ১৫ দিনের জেল ও অনাদায়ে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকাল ১১ টার দিকে মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে।
থানা সূত্রে জানা গেছে , মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের শুকুর আলীর ছেলে আকাশ রহমান সকালে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের সামনে ইভটিজিং করার সময় তাকে আটক করা হয়।
আটকের পর সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.