Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দৌলতপুরে ককটেল বিস্ফোরণে শিশু আহত

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন জামালপুর এলাকায় ককটেল বিস্ফোরণে সাবির আলী (৮) নামে এক শিশু আহত হয়েছে। এ সময় সেখান থেকে আরো ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সাবির ঐ এলাকার মদন আলীর ছেলে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসীরা জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে সাবির ও তার বন্ধুরা বাড়ির পিছনে খেলা করছিল। এসময় তারা একটি গর্তের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সাবির ব্যাগটি তুলতে গেলে একটি ককটেল বিস্ফোরণ হয় এবং সে সামান্য আহত হয়। এরপর থানা পুলিশে খবর দেয়া হলে পুলিশ অবিস্ফোরিত আরো ৪ ককটেল উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, সীমান্ত সংলগ্ন ঐ এলাকায় চোরাচালানীরা ককটেলগুলো লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.