Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে সাংবাদিককে গলাকেটে হত্যার চেষ্টা

লালমিনরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের মোঘলহাটে জনকণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীনকে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মোঘলহাটে এই ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলম শাহীনের পরিবার জানায়, বিকেলে পেশাগত দায়িত্ব পালন করতে মোটরবাইক নিয়ে বের হন শাহীন। সদর উপজেলার মোঘলহাটে একটি পরিবারকে একঘরে করে রাখার শালিস এ প্রতিবাদ করাকে কেন্দ্র করে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত পেছন থেকে এসে শাহীনের গলায় চাকু মেরে পালিয়ে যায়। এতে গলায় মারাত্মক জখম হলে তাৎক্ষণিক স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি কারায়।
বিষয়টি নিয়ে জেলার কর্তব্যরত সকল সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজার রহমান।

Leave A Reply

Your email address will not be published.