কুড়িগ্রামে শিক্ষকের কারাদণ্ড
কুড়িগ্রাম প্রতিনিধি:
এসএসসি পরীক্ষার্থীর খাতায় উত্তর লিখে দেয়ার অভিযোগে কর্তব্যরত শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার জেলার উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বজরা পূর্বপাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক রতন কুমার সরকার পরীক্ষা চলাকালে জনৈক পরীক্ষার্থীর খাতায় উত্তরপত্র লিখে দেয়ার সময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাকে হাতেনাতে আটক করে। ঐ শিক্ষক অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হারেছ আনছারি তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়ে দেন।