Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নান্দাইলে মোবাইল প্রেমিক-প্রেমিকা জেলহাজতে

পৌর প্রতিনিধি, নান্দাইল:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের পালাহার (গোমরাকান্দা) গ্রামের মো. সাইদুল ইসলামের পুত্র গুরুদয়াল সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র মো. মোস্তফা কেন্দুয়া উপজেলার মনকান্দা গ্রামের দাখিল শ্রেণির ছাত্রী ইসলাম উদ্দিনের কন্যা রহিমা বেগম (১৪) এর সাথে গত ৫-৬ মাস ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। বাস্তবে কেউ কাউকে না দেখে এই প্রেম শুরু হয়।
গত ৩রা মার্চ প্রেমিক মোস্তফা মোবাইলে প্রেমিকাকে দেখার জন্য কেন্দুয়া উপজেলার মনকান্দা গ্রামে যায়। প্রেমিকাকে দেখে তার পছন্দ হয় নি। একপর্যায়ে মনকান্দা গ্রাম থেকে সে পালিয়ে আসার চেষ্টা করলে প্রেমিকা তার পিছু নেয় এবং নান্দাইল রোড বাজারে এসে প্রেমিককে ধরে ফেলে। বিষয়টি জানাজানি হলে অনেক লোক জড়ো হয়ে যায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ রাত ১১টা পর্যন্ত ছেলে ও মেয়ে পক্ষকে বিষয়টি বুঝিয়ে মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু মেয়ে পক্ষ বিবাহ ছাড়া অন্য কোন প্রস্তাবে রাজী না হওয়ায় ঘটনাটি ফয়সালা করা সম্ভব হয় নি। এক পর্যায়ে বিষয়টি নান্দাইল থানা পুলিশ জেনে রাত ১২টার দিকে প্রেমিক-প্রেমিকাকে থানায় নিয়ে যায়। বৃহ্স্পতিবার পুলিশ প্রেমিক-প্রেমিকাকে কোর্টে প্রেরণ করে। এদের বিরুদ্ধে নান্দাইল থানায় একটি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.