Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে হরতাল-অবরোধের সমর্থনে ও রিজভীর মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:
২০ দলীয় জোটের ডাকা হরতাল ও টানা অবরোধের সমর্থনে এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের মুক্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট।
গত কাল সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের ঘোষপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি উমর ফারুক, সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বিপ্লব, আজিজুল হক, ছাত্রদল নেতা মমিনুল ইসলাম রানা প্রমুখ।
বক্তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ব¡াবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। কুড়িগ্রামে কৃতি সন্তান ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তিরও দাবি জানান তারা।

Leave A Reply

Your email address will not be published.