Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মান্নাকে নির্যাতন করা হয়নি -মনিরুল ইসলাম

db comissioner monirulস্টাফ রিপোর্টার:
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রিমান্ডের নামে পুলিশ নির্যাতন করেছে- পরিবারের এমন অভিযোগ অস্বীকার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
এর আগে মান্নার স্ত্রী মেহের নেগার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, পুলিশ রিমান্ডের নামে মান্নাকে নির্যাতন করেছে। যে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মনিরুল ইসলাম বলেন, যে কোনো মানুষ যে কোনো জায়গায় অসুস্থ হতে পারেন। তাকে কোনো রকম শারীরিক, মানসিক নির্যাতন করা হয়নি। এ ব্যাপারে উচ্চ আদালতের রুলিং রয়েছে। ইতোমধ্যে মান্নার শারীরিক অসুস্থতা নিয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.