নেত্রকোনা পৌর বিএনপি নেতা গ্রেপ্তার
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামকে গত কাল বুধবার সকালে চকপাড়াস্থ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদুল আলম জানান, হরতাল-অবরোধে নাশকতায় জড়িত সন্দেহে বিএনপি নেতা কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।